মূল কনটেন্টে যান

নীতিমালা

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ৮ নভেম্বর, ২০২৬

আপনাকে শেখানো, পরীক্ষা মূল্যায়ন আর সার্টিফিকেট দেওয়ার জন্য যতটুকু দরকার, ইউরেকা এআই একাডেমি শুধু ততটুকু তথ্যই সংগ্রহ করে।

আমরা যা সংগ্রহ করি

  • অ্যাকাউন্টের তথ্য: নাম, ইমেইল, ঐচ্ছিক ফোন নম্বর।
  • শেখার তথ্য: ভর্তি হওয়া কোর্স, লেসনের অগ্রগতি, পরীক্ষার উত্তর ও স্কোর।
  • পেমেন্টের তথ্য: অর্ডারের পরিমাণ আর shurjoPay থেকে পাওয়া ট্রানজ্যাকশন রেফারেন্স। কার্ড নম্বর বা ওয়ালেট পিন আমরা কখনো দেখি না, সংরক্ষণও করি না।

যা প্রকাশ্য

প্রকাশিত মেধাতালিকায় আপনার নাম ও র‍্যাংক দেখা যেতে পারে। সার্টিফিকেট আইডি যার কাছে আছে, তিনি সার্টিফিকেটের তথ্য (আপনার নাম, কোর্স, গ্রেড, তারিখ) দেখতে পাবেন।

আপনার অধিকার

আপনার তথ্য ড্যাশবোর্ডে দেখতে পাবেন। নাম, ফোন বা ইমেইল সংশোধন করতে, অথবা আপনার তথ্য ডাউনলোড বা মুছে ফেলতে ইমেইল করুন [email protected] ঠিকানায়।